বাচ্চার ওজন বাড়ছে না? ‘মোটা’ বনাম ‘সুস্থ’ শিশুর পার্থক্য এবং আমাদের সাইন্টিফিক ব্যাখ্যা
বাচ্চা ঠিকমতো খাচ্ছে, খেলাধুলা করছে, কিন্তু পাশের বাসার বাচ্চার মতো নাদুসনুদুস বা গোলগাল হচ্ছে না—এটা নিয়ে কি আপনি চিন্তিত? আত্মীয়-স্বজনের কথায় কি মনে হচ্ছে, "আমার বাচ্চার মনেহয় পুষ্টির অভাব হচ্ছে?
প্রিয় অভিভাবক, আপনি একা নন। আমাদের দেশে অধিকাংশ মা-বাবার ধারণা— ‘মোটা বাচ্চা মানেই সুস্থ বাচ্চা’। কিন্তু আধুনিক পুষ্টিবিজ্ঞান বা মেডিকেল সায়েন্স কি তাই বলে? একদম না।
আজ আমরা গুটিগুটিপা (Gutigutipa)-এর গবেষণাগার থেকে আপনাদের জানাব ওজন নিয়ে কিছু ভুল ধারণা এবং সঠিক বিজ্ঞানের কথা।
মোটা বনাম সুস্থ: আসল পার্থক্যটা কোথায়?
বাচ্চা ‘মোটা’ হওয়া এবং ‘সুস্থ’ হওয়ার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। চলুন সায়েন্সের ভাষায় বুঝি:
- অস্বাস্থ্যকর ওজন (Unhealthy Weight): যখন বাচ্চার শরীরে চর্বি বা ফ্যাট সেল বাড়ে। এটি সাধারণত অতিরিক্ত চিনি, প্রিজারভেটিভযুক্ত খাবার বা রিফাইনড কার্বোহাইড্রেট (যেমন: সাদা সুজি, চিনিযুক্ত সেরেলাক) খাওয়ার ফলে হয়। এতে বাচ্চা দেখতে গোলগাল হয় ঠিকই, কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস বা ওবেসিটির ঝুঁকি বেড়ে যায়।
- সুস্থ ওজন (Healthy Weight): যখন বাচ্চার হাড় (Bone Density) এবং পেশি (Muscle Mass) মজবুত হয়। বাচ্চা দেখতে হয়তো স্লিম হতে পারে, কিন্তু সে প্রচুর অ্যাক্টিভ থাকে এবং তার ইমিউনিটি শক্তিশালী হয়।
মনে রাখবেন: একটি বেলুন ফোলানো সহজ, কিন্তু তাকে শক্তিশালী করা যায় না। আমরা চাই আপনার সন্তান বেলুনের মতো ফুলে না ফেঁপে, ভেতর থেকে শক্তিশালী হয়ে বেড়ে উঠুক।
গুটিগুটিপা-এর সায়েন্টিফিক ব্যাখ্যা: স্লো গ্রোথ ইজ হেলদি গ্রোথ
অনেকে প্রশ্ন করেন, “আপনাদের পোরিজ খাওয়ালে বাচ্চার ওজন কত দ্রুত বাড়বে?”
আমরা সততার সাথে উত্তর দিই— “কোনো ম্যাজিক হবে না।” কারণ, গুটিগুটিপা কোনো কৃত্রিম গ্রোথ হরমোন বা স্টেরয়েড বিক্রি করে না। আমরা বিশ্বাস করি ‘Slow and Steady Growth’-এ।
১. অঙ্কুরিত শস্যের (Sprouted Grains) কার্যকারিতা
আমরা সাধারণ শস্য ব্যবহার না করে, সেগুলোকে অঙ্কুরিত বা Sprout করি। কেন জানেন?
পুষ্টি শোষণ: সাধারণ শস্যের পুষ্টি বাচ্চার শরীর পুরোপুরি শুষে নিতে পারে না। কিন্তু অঙ্কুরোদগমের ফলে শস্যের ‘ফাইটিক এসিড’ নষ্ট হয়ে যায়, ফলে বাচ্চার শরীর ১০ গুণ বেশি মিনারেল ও ভিটামিন শোষণ করতে পারে।
এনজাইম অ্যাকশন: এটি হজমশক্তি বাড়ায়, ফলে বাচ্চার ক্ষুধা বাড়ে প্রাকৃতিকভাবে।
২. নো-সুগার পলিসি (No Sugar Policy)
চিনি বাচ্চার ওজন দ্রুত বাড়াতে পারে, কিন্তু এটি হাড় ক্ষয় করে। আমরা চিনির বদলে ব্যবহার করি প্রিমিয়াম খেজুর পাউডার এবং শস্যের নিজস্ব মিষ্টি। এতে বাচ্চার শরীরে অপ্রয়োজনীয় পানি বা চর্বি জমে না, বরং আয়রন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়।
কখন বুঝবেন আপনার বাচ্চা সুস্থ আছে?
ওজন মাপার মেশিনের দিকে না তাকিয়ে নিচের লক্ষণগুলো খেয়াল করুন:
- বাচ্চা কি সারাদিন অ্যাক্টিভ বা চঞ্চল থাকে?
- তার প্রস্রাব ও পায়খানা কি নিয়মিত?
- সে কি তার বয়সের মাইলস্টোন (যেমন: বসা, হামাগুড়ি দেওয়া, হাঁটা) ঠিক সময়ে স্পর্শ করছে?
যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে লোকে কী বলল—তা নিয়ে একদম ভাববেন না।
আমাদের পরামর্শ
আপনার সন্তানের পাতে এমন খাবার তুলে দিন যা ল্যাব টেস্টেড এবং বিজ্ঞানসম্মত। গুটিগুটিপা-এর প্রতিটি জারে আমরা নিশ্চিত করি ‘কন্ট্রোলড হোম এনভায়রনমেন্টে’ তৈরি ১০০% ন্যাচারাল পুষ্টি।
বাচ্চাকে ‘মোটা’ নয়, ‘শক্তিশালী’ করে গড়ে তুলুন। কারণ, আজকের সুস্থ শিশুই গড়বে আগামী দিনের দক্ষ বাংলাদেশ।